Wednesday, June 8, 2022

প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার জন্য অনলাইনে জরিমানা কিভাবে পেমেন্ট করতে হবে দেখুন | How to pay penalty for Aadhaar linking with PAN Card Online


 

প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার জন্য অনলাইনে জরিমানা কিভাবে পেমেন্ট করতে হবে দেখুন | How to pay penalty for  Aadhaar linking with PAN Card Online  

বর্তমানে প্রত্যেকটি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করে দেয়া হয়েছে | যদি আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে  জরিমানা দিতে হবে 500 থেকে হাজার টাকা পর্যন্ত |  এর আগেও একাধিকবার প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার জন্য বলা হয়েছে তা সত্বেও অনেকেই রয়েছেন এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করেননি, তাই এই সিদ্ধান্ত |

Official Notice  

এর ফলে একদিকে যেমন প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করা না থাকলে, আপনার প্যান কার্ডের কোন রকমের সংশোধন আপনি করতে পারবেন না | অন্যদিকে বারবার বলা সত্ত্বেও এখনো যারা লিঙ্ক করেননি  তারা আর ফ্রিতে লিংকটিও করাতে পারবেন না অনলাইন থেকে | 

 অর্থাৎ ইনকাম ট্যাক্স এর তরফ থেকে বলা হয়েছে যে আপনি যদি এখন প্যান কার্ডের সাথে আপনার আধার নাম্বার link  করাতে চান তাহলে প্রথমে আপনাকে পেনাল্টি অর্থাৎ জরিমানা জমা করতে হবে | তারপর আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বারটি লিংক করাতে পারবেন |

 আগামী 30 জুন 2022 এর মধ্যে যারা প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করবেন তাদেরকে শুধু মাত্র 500 টাকা জরিমানা জমা দিয়েই লিংকের কাজটি করাতে পারবেন | আর যদি আপনারা 1 জুলাই 2022 এর পর থেকে আপনারা আপনাদের প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করান সে ক্ষেত্রে আপনাদেরকে 1000 টাকা জরিমানা জমা করে এই লিংকের কাজটি করাতে হবে | 

 প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার জন্য অনলাইনে পেনাল্টি দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করা আছে কিনা যদি না থাকে তবে আপনারা পেমেন্ট করবেন |

 পেমেন্ট আপনারা এখানে শুধুমাত্র নেট ব্যাঙ্কিং আর ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড দিয়ে করতে পারবেন এখানে ইউপিআই অথবা বিভিন্ন রকম ওয়ালেটের কোন অপশন নেই |

 পেমেন্ট করার চার থেকে পাঁচ দিন পর আপনারা আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক এর কাজটি সম্পূর্ণ করতে পারবেন নিচের দেওয়া ওয়েবসাইট থেকে |

Saturday, April 2, 2022

আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল লিংক অনলাইনে 2022 সালের নতুন নিয়ম


 

 বর্তমানে প্রায়ই আমাদের সবার কাছেই আধার কার্ড রয়েছে এই আধার কার্ড আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি |  এক দিক থেকে দেখতে গেলে আমাদের প্রধান পরিচয় পত্র হয়ে দাঁড়িয়েছে এই আধার কার্ড কারণেই আধার কার্ড দিয়েই আমরা আমাদের সমস্ত প্রয়োজনীয় কাজ খুবই সহজে অনলাইন থেকে করে নিতে পারি | 

Wednesday, October 20, 2021

রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক কিভাবে করবেন অনলাইন থেকে দেখে নিন

 রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক অনলাইন থেকে 




বর্তমানে সবার কাছে রেশন কার্ড রয়েছে |রেশন কার্ড থেকে আমরা সকলেই বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে রেশন পেয়ে থাকি |বর্তমানে রেশন ডিলারের কাছ থেকে রেশন মাল নেওয়ার জন্য রেশন কার্ডের সাথে আধার কার্ড যুক্ত করা থাকতে হবে |ডিলারের দোকানে রেশন আনার সময় আঙ্গুলের ছাপ দিয়ে রেশন তুলতে হয় |এই অবস্থায় যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে |তাই যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা খুবই দ্রুত অনলাইন থেকে লিংক করে নিন |যাদের রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক নেই তারা মোবাইলের ওটিপি এর মাধ্যমে রেশন মাল তুলতে পারেন |তবে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে |


কিভাবে অনলাইন থেকে রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করবেন ?

প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে |ক্লিক করার সাথে সাথেই রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে |এরপর আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে |এবং আপনার রেশন কার্ডের নাম্বারটি টাইপ করতে হবে |এরপর সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই আধার নাম্বার দিয়ে নেক্সট করতে হবে |


রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক এখানে ক্লিক করুন

বর্তমানে সব্বাইকে রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করাতেই হবে |তাই যদি আপনার রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক না থাকে ওপরের দেওয়ার নিয়ম অনুযায়ী খুবই দ্রুত আপনার রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করিয়ে নিন |

রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার সম্পূর্ণ ভিডিও :




Wednesday, September 8, 2021

বাড়িতে বসেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করুন

 বর্তমানে আধার কার্ড ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের কাছেই রয়েছে |এই আধার কার্ড পরিচয় পত্র হিসাবে আমরা ব্যবহার করি |তবে আধার কার্ডের বিভিন্ন অনলাইন পরিষেবাগুলি ব্যবহার করার জন্য আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হয় |

Thursday, September 2, 2021

শুরু হলো আধার কার্ডের নতুন পোর্টাল | একনজরে দেখে নিন এই নতুন পোর্টাল থেকে কি কি কাজ করা যাবে ?

 শুরু হলো আধার কার্ডের নতুন পোর্টাল একনজরে দেখে নিন এই নতুন পোর্টাল থেকে কি কি কাজ করা যাবে 




অবশেষে শুরু হলো আধার কার্ডের নতুন পোর্টাল |এই নতুন পোর্টাল তাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সহজেই সাধারণ মানুষের কাছে সমস্ত পরিষেবাগুলি বোঝা আরও সুবিধা হয় |আগের পুরাতন পোর্টালের তুলনায় এই নতুন পোর্টালটি অনেকটাই সহজ এবং পরিষ্কার |আজকে আপনাদেরকে দেখাবো যে এই নতুন পোর্টাল থেকে সাধারণ মানুষ কি কি পরিষেবা পাবেন |

Sunday, March 14, 2021

আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল কিভাবে লিংক করবেন ?


 

আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল কিভাবে লিংক করবেন ?

আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি লিংক করার নেই| আমরা অনেকেই চাই যে আমাদের আঁধারের সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি লিংক করতে |

Sunday, November 29, 2020

পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প "দুয়ারে সরকার" সমস্ত সরকারি কাজ করতে পারবেন এবার পঞ্চায়েত থেকে |



 পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শুরু করতে চলেছেন “দুয়ারে সরকার” প্রকল্প  |এই প্রকল্পের মাধ্যমে সমস্ত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে  | এজন্যই এই প্রকল্পের নামকরণ করা হয়েছে দুয়ারে সরকার  |

Wednesday, November 4, 2020

Monday, August 3, 2020

CSC Aadhaar Center Registration Online Full Process

সমস্ত CSC VLE দের কে দেয়া হচ্ছে আধার সেন্টার | আপনার কাছে যদি একটি সি.এস.সি আইডি থাকে তাহলে আপনিও পেয়ে যেতে পারেন একটি আধার সেন্টার | ইতিমধ্যেই ভারতের বেশকিছু রাজ্যে সি.এস.সির মাধ্যমে আধার এর কাজ শুরু হয়েছে | তারা তাদের সি.এস.সি সেন্টার থেকে আধার কার্ডের কারেকশন এর কাজ করতে পারছে | ধীরে ধীরে সমস্ত রাজ্যের সিএসসির মাধ্যমে প্রতিটি CSC VLE আধার সেন্টার খুলতে পারবে এবং তাদের সেন্টার থেকে আধার কার্ডের কারেকশন এর কাজ করতে পারবে |

Tuesday, July 21, 2020

CSC VLE রা পাবেন আধার আপডেট -এর কাজ | CSC Aadhaar Update Work Start Apply Online

সমস্ত সিএসসি (CSC )  বা কমন সার্ভিস সেন্টার এখন শুরু করতে পারবেন আধার আপডেটের কাজ যাদের কাছে সিএসসি আইডি আছে তারাই আধার আপডেটের কাজ করতে পারবেন | প্রতিটি সিএসসি সেন্টার কে দেয়া হবে UCL নামের সফটওয়্যারটি | এই সফটওয়ারের মাধ্যমে সমস্ত সিএসসি আধার আপডেট এর কাজ করতে পারবেন | এই UCL সফটওয়্যার থেকে আধার কার্ডের বায়োগ্রাফি এবং ডেমোগ্রাফিক আপডেট করা যাবে | বায়োগ্রাফি অফডেট এর মধ্যে যেমন- হাতের আঙ্গুলের ছাপ পরিবর্তন করা বা আপডেট করা, নিজের ছবি পরিবর্তন করা বা আপডেট করা এবং চোখের আইরিশ এর ছবি পরিবর্তন বা আপডেট করা যায় | ডেমোগ্রাফিক আপডেট এর মধ্যে যেমন- নিজের নাম সংশোধন করা, নিজের জন্ম তারিখ সংশোধন করা , ঠিকানা পরিবর্তন বা সংশোধন করা, লিঙ্গ পরিবর্তন বা সংশোধন করা যায় | এই সমস্ত কাজ গুলি করা যাবে ইউসিএল সফটওয়ারের মাধ্যমে এবং এই ইউসিএল সফটওয়্যার এর লাইসেন্স পেয়ে যাবেন সমস্ত csc-vle রা |

Thursday, July 16, 2020

আধার কার্ড প্রিন্ট করেছেন কিন্তু একনলেজমেন্ট নাম্বার পাননি দেখুন কি করবেন |

বর্তমানে আধার কার্ড পরিচয় পত্র হিসেবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ | সব জায়গাতেই আধার কার্ড এর ব্যবহার দেখা যায় |  যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে তো কথাই নেই |  আপনি সমস্ত কিছু বাড়িতে বসেই করতে পারবেন ,এমনকি আপনি বাড়িতে বসেই ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে বিভিন্ন রকম পরিষেবা পেতে পারেন | আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে বেশিরভাগ সার্ভিস তাদের জন্যে আছে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে |

Monday, February 24, 2020

How To Open '0' Balance Account Online || অনলাইন থেকে জিরো ব্যালেন্স এর একাউন্ট কিভাবে খুলবেন ?

আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনারা কিভাবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনার বাড়িতে বসে আপনার আধার কার্ডের মাধ্যমে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলবেন |  যদি আপনার কাছে আধার কার্ড থাকে এবং সেই আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনারা খুবই সহজে অনলাইনে বাড়িতে বসেই একটা সেভিংস একাউন্ট এর জন্য আবেদন করতে পারবেন | বর্তমানে একটি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে | বর্তমান সময়ে আপনি যদি একটা সেভিংস একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে যেকোনো ব্রাঞ্চে যেতে হয় এবং সেখানে যাওয়ার পর অফলাইনে আবেদন করতে হয় এবং আপনার আবেদনের সাথে সাথে বিভিন্ন রকম ডকুমেন্টস জমা করতে হয় যেমন ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি | এবং তারপর সেটা যদি Aprove হয়,  তবেই 15 থেকে একমাস পর আপনার অ্যাকাউন্ট ওপেন হয় | সবার পক্ষে ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে একাউন্ট ওপেন করা সহজ নয় | তাই আপনার কাছে যদি একটা আধার কার্ড এবং একটি প্যান কার্ড থাকে তাহলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমেই একটি সেভিংস  একাউন্ট খুলতে পারবেন | আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে kotak mahindra bank ব্যাংকের kotak 811 সেভিংস একাউন্ট খুলবেন অনলাইন থেকে |





 kotak 811 সেভিংস একাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগবে
1. Aadhaar Card
2. Pan Card
3. Computer/Smart Phone

কি কি পাওয়া যাবে এই  kotak 811 সেভিংস একাউন্ট থেকে
1. ATM Card
2. Cheque Book

Annual Fees 

 ATM Card Type and fee: এই kotak 811 সেভিংস একাউন্টের মাধ্যমে আপনারা Classic Debit Card পাবেন যার জন্য আপনাকে চার্জ করা হবে 199 টাকা | 

Cheque Book: এই  kotak 811 এই অ্যাকাউন্ট যদি আপনি খুলেন তাহলে এই একাউন্টের সাথে আপনি একটি চেক বুক পাবেন তবে এই চেকবুক টি নেওয়ার জন্য আপনাকে অনলাইনে এপ্লাই করতে হবে অর্থাৎ অনলাইনে নেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন করলেই আপনারা চেকবুক পেয়ে যাবেন | কিন্তু এই চেকবুক টি ফ্রী নয় |  এই চেকবুক টি নেওয়ার জন্য আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে


কিভাবে আবেদন করবেন
এই একাউন্টের জন্য আবেদন করা একদম সহজ  | আপনি যদি আবেদন করতে চান এই একাউন্টের জন্য তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে |  এই একাউন্ট এর জন্য কোন ব্যাংকের ব্রাঞ্চ এ যেতে হবে না |  শুধুমাত্র অনলাইনে এই একাউন্ট খোলা যায়| অনলাইনে আবেদন করার জন্য আপনার কাছে আধার কার্ড এবং প্যান কার্ড থাকতে হবে |অনলাইনে আবেদন করার জন্য নিচের দেওয়া ওয়েবসাইটে আপনাকে প্রথমে যেতে হবে এবং সেখানে যাওয়ার পর আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করতে হবে তারপর ওটিপি ভেরিফিকেশন হবে ওটিপি ভেরিফিকেশন হওয়ার পর আপনার সম্পূর্ণ ডিটেইলস দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার সাথে সাথেই আপনি আপনার একাউন্ট নাম্বার পেয়ে যাবেন |

Apply here : https://www.kotak.com/811-savingsaccount-ZeroBalanceAccount/811/ahome2.action




Thursday, February 6, 2020

Best Fingerprint Device For AEPS | আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার জন্য সবথেকে ভালো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস

Best Fingerprint Device For AEPS | আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার জন্য সবথেকে ভালো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস
আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার বা AEPS থেকে  জন্য সবথেকে ভালো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস

আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে হলে দরকার হয় একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের |  বাজারে আপনারা বিভিন্ন ধরনের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পেয়ে থাকবেন | কিন্তু আপনি কি জানেন সব থেকে কম দামের এবং ভালো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কোনটি ? আপনিও যদি জানতে চান শিখতে চান যে, সব থেকে ভালো মানের ফিংগারপিন ডিভাইস কোনটি ? তাহলে আপনাকে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে |আপনি যদি আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে চান তাহলে আপনার কাছে একটা স্মার্টফোন অথবা একটা কম্পিউটার থাকলেই হবে আর তার সঙ্গে সবথেকে মেইন জিনিস থাকতে হবে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস |


ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ছাড়া আপনারা কোনভাবেই আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন না |  তাই আপনিও যদি ভাবছেন যে আপনার দোকানে আপনি আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার কাজ করবেন | তাহলে আপনাকে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনতে হবে |  শুধু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকলেই হবে না ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের সঙ্গে আপনাকে একটা পোর্টাল নিতে হবে অর্থাৎ যে পোর্টালের মাধ্যমে আপনারা আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা এবং অন্যান্য পরিষেবাগুলিতে থাকবে |


আপনি যদি নতুন দোকান করতে চান বা আপনার যদি নতুন দোকান থাকে, তাহলে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনে রাখাটাই ভালো |  এর ফলে আপনারা যেমন একদিকে আপনার দোকানের কাস্টমারদের আধার কার্ডের মাধ্যমে টাকা তুলে দিতে পারবেন এবং ভালো কমিশন পাবেন |  শুধু তাই নয় আপনি যদি প্যান কার্ড আইডি নিয়ে থাকেন এবং যদি প্যান কার্ড বানান কখনো কখনো ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমেও প্যান কার্ড ভেরিফিকেশন করতে হয় |  ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনার যেমন একদিকে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার কাজটি করতে পারবেন অন্যদিকে প্যান কার্ড বানাতে পারবেন |

সব থেকে কম দামের এবং ভালো মানের তিনটে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এর লিঙ্ক নিচে দেয়া হল | আপনারা এই ফিংগারপিন গুলো ডাইরেক্ট অ্যামাজন থেকে কিনতে পারবেন অ্যামাজনের লিংক নিচে দেওয়া হল.

1. Morpho: ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মধ্যে Morpho হচ্ছে সব থেকে ভালো কারণ এই Morpho ডিভাইস অনলাইনে যত রকম পোর্টাল আছে প্রায় সমস্ত পোর্টারের কাজ হয় | 
Morpho: অ্যামাজন থেকে কেনার লিংক



2. Startek FM 220U : Morpho  এর মত এই ডিভাইস টাও অত্যন্ত জনপ্রিয় একটা ডিভাইস |
Startek FM 220U অ্যামাজন থেকে কেনার লিংক



3. Mantra : কম দামের মধ্যে ভালো একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যদি নিতে চান তাহলে আপনি অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি কিনবেন
Mantra  অ্যামাজন থেকে কেনার লিংক


Wednesday, February 5, 2020

How To Link Mobile Number With Aadhaar Card Online 2020

আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনাদের আধার কার্ডের সাথে যদি কোন মোবাইল নাম্বার যুক্ত করা না থাকে তাহলে আপনারা সেই মোবাইল নাম্বার কে কিভাবে আপনাদের আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করবেন  | এবং এই কাজটি আপনারা সম্পূর্ণরূপে অনলাইন থেকে করতে পারবেন |  তবে অনলাইনে আবেদন করার পর আপনাকে সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার জন্য যেকোন নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টার ডকুমেন্টগুলো জমা দিতে হবে |


একটা সময় ছিল যখন আমরা আমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার খুবই সহজ এই লিঙ্ক করতে পারতাম | কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় | বর্তমানে আধার কার্ড সংশোধন এবং মোবাইল নাম্বার ও ইমেইল আইডি সংযুক্তিকরণ নিয়ে অনেক রকমের পরিবর্তন হয়ে গিয়েছে |  অনেকদিন আগে এই সমস্ত কাজ গুলোই খুব সহজে অনলাইন থেকে করে নেয়া যেত |  কিন্তু এখন এই সমস্ত কাজ গুলো আর অনলাইন থেকে করা সম্ভব নয়  | শুধুমাত্র বর্তমানে অনলাইনে আপনি আপনার ঠিকানাটা সংশোধন বা পরিবর্তন করতে পারবেন তাছাড়া অন্য কোন তথ্য আপনার আধার কার্ডের অনলাইনে সংশোধন করতে পারবেন না  | এবং আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট ইত্যাদি করতে পারতাম | কিন্তু এখন আর এই কাজগুলো CSC  থেকে করা যায়না | CSC থেকে যত সমস্ত আধারের আইডি ছিল সমস্ত আইডি ডিএকটিভেট করে দেয়া হয়েছে এবং আধার এর কাজ নতুন এবং কারেকশন এই সমস্ত কাজ গুলি এখন আর কোনো প্রাইভেট সেক্টরে নেই | 

বর্তমানে শুধুমাত্র অনলাইন থেকে এড্রেস বা ঠিকানা পরিবর্তন এবং সংশোধন করার অপশন আছে তাও আবার যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তবে আপনি অনলাইন থেকে আপনার আধার কার্ডের ঠিকানা সংশোধন বা পরিবর্তন করতে পারবেন |

অনলাইন থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে অনলাইনে সমস্ত প্রসেস করতে হবে | শুধুমাত্র আপনাকে অফলাইনে যেকোনো আধার সেন্টারে গিয়ে আপনি অনলাইন থেকে Appointment বুক করবেন সেটা ভেরিফাই করালেই আপনার মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে |
অনলাইন থেকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি লিঙ্ক করার জন্য এই ওয়েবসাইট টি খুলুন : Click here to update mobile online

অনলাইন থেকে মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনার আধারের সঙ্গে কোন মোবাইল নাম্বার আগে থেকে লিঙ্ক করা না থাকলেও হবে |অনলাইনের মাধ্যমে মোবাইল এবং ইমেইল আইডি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করনের জন্য প্রথমেই আপনাকে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে  | অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক টি উপরে দেওয়া আছে সেখানে ক্লিক করলেই আপনার ডাইরেক্ট পেজে চলে যাবেন |  এবং সেখানে আপনি যে নাম্বারটি অ্যাড করতে চান সেই নাম্বারটি দিয়ে প্রথমে লগইন করতে হবে |  এই ওয়েবসাইটে আসার পর আপনাকে আপনি যে নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে চান সেই নাম্বারটি এন্টার করতে হবে |  এবং সাবমিট করার সাথে সাথেই আপনার মোবাইল ফোনে একটা ওটিপি পাঠানো হবে |  সেই ওটিপি টা ঠিকঠাক ভেরিফাই করার পর পরবর্তীতে যে আপনাকে আপনার যাবতীয় পার্সোনাল তথ্য দিয়ে ফিলাপ করে ফাইনাল সাবমিট করতে হবে|  এবং লগইন করার পর আবার আপনাকে আরেকবার যে নাম্বারটি আপনি এড করবেন সেই নাম্বারটি সেখানে ভেরিফাই করতে হবে | ভেরিফাই করার জন্য আপনার নাম্বারে আবার আর একটা ওটিপি আসবে  | 

Step By Step Mobile no Add In AAdhaar

প্রথমে আপনাকে এখানে ক্লিক করে নিচের দেওয়া ওয়েবসাইটটি ওপেন করতে হবে | 

ওয়েবসাইটটি খোলার পর আপনি যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত করতে চান সে নাম্বারটি দিয়ে ক্যাপচা কোড টি দেখে দেখে এন্টার করতে হবে  | এবং সেন্ড এরপর ক্লিক করতে হবে |  তাহলে আপনার এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে |  সে ওটিপি টা নির্দিষ্ট স্থানে দিয়ে সাবমিট করতে হবে |