Tuesday, September 20, 2022

অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের 1500 টাকা | আর যেতে হবে না এক্সচেঞ্জ অফিসে ডকুমেন্ট ভেরিফাই করার জন্য |

  অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের 1500 টাকা |  আর যেতে হবে না এক্সচেঞ্জ অফিসে ডকুমেন্ট ভেরিফাই করার জন্য |



 এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর জন্য সব থেকে বড় খবর হল যুবশ্রী প্রকল্পের জন্য নতুন আপডেট| যুবশ্রী প্রকল্পের জন্য ডকুমেন্ট ভেরিফাই করার জন্য এখন আর যেতে হবে না এক্সচেঞ্জ অফিসে| বাড়িতে বসেই অনলাইন থেকে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যাবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন পদ্ধতিটাও অনলাইন থেকেই হয়ে যাবে | এর ফলে বহু বেকার ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের লাভ নিতে পারবেন |

Saturday, September 17, 2022

অনলাইনে কিভাবে বাংলা সহায়তা কেন্দ্র জন্য আবেদন করতে হয় দেখুন

  অনলাইনে কিভাবে বাংলা সহায়তা কেন্দ্র  আবেদন 



 

আপনার যদি অনলাইন সাইবার ক্যাফে থাকে, আপনি যদি আপনার এলাকায় জনসাধারণকে বিভিন্ন রকম অনলাইন পরিষেবা দিয়ে থাকেন ,তাহলে আপনার জন্য বাংলা সহায়তা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ একটা পৌছাল একটা পোর্টাল |  এই বাংলা সহায়তা পোর্টাল থেকে আপনারা আপনার এলাকার জনসাধারণ কে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন রকম অনলাইন পরিষেবা দিতে পারবেন |  এই বাংলা সহায়তা কেন্দ্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি শুরু করেছেন সর্বসাধারণের জন্য |

Wednesday, April 6, 2022

প্রকাশিত হল যুবশ্রী প্রকল্পের তৃতীয় নামের লিস্ট 2022 | লিস্টে নাম থাকলেই মিলবে প্রতিমাসে ভাতা


 

 প্রকাশিত হল পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যুবশ্রী প্রকল্পের তৃতীয় নামের লিস্ট |  যে সমস্ত আবেদনকারীরা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন তারা অবশ্যই এই নামের লিস্ট চেক করুন |  এই নামের লিস্টে আপনার নাম থাকলে আপনিও পেতে পারেন প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণের ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে |

Thursday, December 16, 2021

অনলাইন থেকে ট্রেড লাইসেন্স আবেদন করার পদ্ধতি ||


 


অনলাইন থেকে কিভাবে ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করা যায় ?

আপনি যদি অনলাইন থেকে ট্রেড লাইসেন্স রেজিস্টার করতে চান তাহলে খুব সহজেই অনলাইন থেকে বাড়িতে বসেই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন |  প্রথমদিকে অনলাইনে শুধুমাত্র মিউনিসিপ্যালিটি এলাকাতেই ট্রেড লাইসেন্স এর জন্য  আবেদন করা যেত |  কিন্তু এখন থেকে আপনারা পঞ্চায়েত এলাকাতেও ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন অনলাইন থেকেই |

যদি আপনাদের ছোটখাট কোন ব্যবসা থাকে এবং আপনারা সে ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের জন্য অনলাইন থেকেই আবেদন করতে পারবেন |  অনলাইন থেকে বিভিন্ন ব্যবসার বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে সেই রকম আপনার নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে  আপনাদের ব্যবসার নামে ট্রেড লাইসেন্স রেজিস্টার করতে পারবেন |

 

ট্রেড লাইসেন্স এর সুবিধা :

ট্রেড লাইসেন্স এর বিভিন্ন সুবিধা রয়েছে যেমন আপনি যদি আপনার ব্যবসার নামে একটা কারেন্ট একাউন্ট খুলেন তো সেক্ষেত্রে ব্যাংক থেকে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স চাওয়া হয়  | যদি আপনার কাছে আপনার ব্যবসার নামে ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনারা খুব সহজেই যেকোনো ব্যাঙ্ক থেকে আপনার ব্যবসার নামে কারেন্ট একাউন্ট খুলতে পারবেন |  এছাড়াও আরো বিভিন্ন কাজে ট্রেড লাইসেন্স ব্যবহার হয়ে থাকে |

ট্রেড লাইসেন্স এর জন্য কি কি ডকুমেন্ট লাগে?
যার ব্যবসার নামে ট্রেড লাইসেন্স বানাবেন সেই ব্যক্তির একটি পরিচয় পত্র লাগবে যেমন—

আধার কার্ড

ড্রাইভিং লাইসেন্স

ভোটার কার্ড

জব কার্ড

প্যান কার্ড

পাসপোর্ট

রেশন কার্ড

{উপরের দেওয়া ডকুমেন্ট গুলির মধ্যে যেকোনো একটি আপনার কাছে থাকলেই আপনারা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন | }

উপরের ডকুমেন্টগুলো ছাড়াও যে জমির ওপর আপনার ব্যবসাটি রয়েছে সেই জমিটির রেকর্ড অথবা আপনার যদি ভাড়ার জায়গা হয় তাহলে সঠিক এগ্রিমেন্ট এর কপি লাগবে |

 

অনলাইন থেকে কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন ?

প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে ক্লিক করলেই ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করার অফিশিয়াল ওয়েবসাইট (https://wbprdgpms.in/)  আপনার সামনে খুলে যাবে |

Apply Online Trade 

এরপর উপরের বাম দিক থেকে  TRADE NOC উপর ক্লিক করতে হবে  | তাহলে আপনার কাছে ট্রেড লাইসেন্স এপ্লাই করার পুরো অ্যাপ্লিকেশন ফর্ম টি খুলে যাবে  | এই ফরমটি যথাযথভাবে ফিলাপ করতে হবে এবং ফিলাপ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে |  সাবমিট করার পর পেমেন্ট এর পেজ আসবে পেমেন্ট আপনাকে করতে হবে |  পেমেন্ট করার সাথে সাথেই আপনারা পেমেন্ট রিসিভ কপি এবং আপনার ট্রেড সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |

Tutorial video


 

 

Sunday, November 7, 2021

CSC ছাড়াই e-SHRAM কার্ড আবেদন পদ্ধতি

 CSC  ছাড়াই e-SHRAM কার্ড আবেদন পদ্ধতি 



সারা ভারতবর্ষের প্রায় 38 কোটি অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে e-SHRAM কার্ড পোর্টাল |এই e-SHRAM কার্ড এর সুবিধা পাওয়ার জন্য e-SHRAM কার্ড পোর্টালে শ্রমিকদের নাম নথিভুক্তকরণ এর প্রক্রিয়াও চালু হয়ে গিয়েছে |

Thursday, October 28, 2021

স্বাস্থ্য সাথী কার্ড এ কত টাকা আছে ? এখনই মোবাইল থেকে চেক করুন

 স্বাস্থ্য সাথী কার্ড এ কত টাকা আছে ?






বর্তমানে প্রায় সবার কাছেই স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে |রাজ্য সরকার সবাইকে বিনামূল্যে এই স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছেন | এই স্বাস্থ্য সাথী কার্ড এর সাহায্যে বিনামূল্যে সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা করা যায় | আপনি কি জানেন আপনার স্বাস্থ্য সাথী কার্ড এ বর্তমানে কত টাকা রয়েছে ?

Friday, September 3, 2021

লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করুন অনলাইন থেকে | চালু করা হলো লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন পোর্টাল

 চালু করা হলো লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন পোর্টাল |লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করুন অনলাইন থেকে |




লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য চালু করা হলো নতুন একটি পোর্টাল |শুধুমাত্র লক্ষীর ভান্ডার প্রকল্পের যাবতীয় তথ্য পাওয়া যাবে এই পোর্টাল থেকে |এই পৌঁছালে আলাদা লগইন করার অপশন রয়েছে যার মাধ্যমে লগইন করে যাবতীয় তথ্য দেখাও যাবে |যারা লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছিলেন তারা সকলেই এই পৌছাল থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন |লক্ষীর ভান্ডার প্রকল্পে 25 থেকে 60 বছরের সমস্ত পশ্চিমবঙ্গের মহিলাদেরকে প্রতিমাসে 500 টাকা থেকে হাজার টাকা পর্যন্ত দেয়া হচ্ছে |


লক্ষীর ভান্ডার প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন তাদেরকে একটা রিসিভ কপি দেয়া হয়েছে |এবং তার সাথে সাথে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একটা কনফার্মেশন মেসেজ পেয়ে গিয়েছেন |এই মেসেজের মধ্যে স্ট্যাটাস চেক করার ট্রাকিং নাম্বার রয়েছে |ওই ট্রাকিং নাম্বার থেকে খুবই সহজে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস বা স্থিতি জানতে পারবেন সাধারন মানুষ |তুমি নতুন যে পোর্টালটি চালু করা হয়েছে সেখানে স্ট্যাটাস চেক করার কোন অপশন এখনো পর্যন্ত শো করছে না |আশা করি ভবিষ্যতে স্ট্যাটাস চেক করার অপশন সেখানে চলে আসবে এবং সাধারন মানুষ খুব সহজেই বুঝতে পারবেন তাদের আবেদনের স্থিতি |


লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন পোর্টাল Click Here

আপনি যদি এখনও পর্যন্ত লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে একটি ফরম সংগ্রহ করে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে দিন |লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য আধার কার্ড ,ব্যাংকের পাস বই এবং খাদ্য সাথী কার্ড থাকলেই হবে |



Wednesday, August 11, 2021

লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার ফরম ফিলাপ এবং প্রয়োজনীয় শর্ত সমূহ দেখে নিন এক নজরে

 পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছেন যেটার নাম লক্ষী ভান্ডার |এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মহিলাদের আর্থিক উন্নতি করা |এই লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মহিলাদেরকে 500 টাকা থেকে 1 হাজার টাকা প্রতিমাসে দেয়া হবে |


কারা কারা লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন ?

1 . পশ্চিমবঙ্গের সমস্ত স্থায়ী মহিলা বাসিন্দারাই লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন

2 .  লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করতে হলে অবশ্যই সেই পরিবারের মহিলাদেরকে স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্যে থাকতে হবে |

3 . পরিবারের প্রতিটি মহিলারাই এই লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন |

i ) তবে অবশ্যই প্রতিটি মহিলাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে |

ii) বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে |

iii) কোন সরকারি চাকরি করেন এমন মহিলারা আবেদন করতে পারবেন না |এবং যারা সরকারি পেনশন পান তারাও এই প্রকল্পের আবেদন করতে পারবেন না |


কত টাকা করে দেয়া হবে লক্ষী ভান্ডার প্রকল্পে 

1. SC/ST পরিবারের মহিলাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেয়া হবে |

2. SC/ST বাদে অন্যান্য পরিবারের মহিলাদেরকে প্রতিমাসে 500 টাকা করে দেয়া হবে |

কিভাবে আবেদন করা যাবে লক্ষী ভান্ডার প্রকল্পে ?

দুয়ারের সরকার ক্যাম্পের মাধ্যমেই লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করা যাবে| সমস্ত স্বাস্থ্য সাথী অন্তর্ভুক্ত পরিবারের মহিলারা নির্দিষ্ট ফরম ফিলাপ করে ধরে সরকার ক্যাম্পে জমা করবেন |সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে |


কি কি ডকুমেন্ট লাগবে লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য ?

1.স্বাস্থ্য সাথী কার্ড 

2.আধার কার্ড 

3. SC/ST সার্টিফিকেট 

4.ব্যাংকের পাস বই 

5.কালার পাসপোর্ট সাইজ ফটো 


কবে থেকে আবেদন গ্রহণ করা হবে ?

লক্ষীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে জমা নেওয়া হবে| আগামী 16 ই আগস্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্প সারা পশ্চিমবঙ্গ জুড়েই শুরু হবে চলবে 15 ই সেপ্টেম্বর পর্যন্ত |


যদি কোন মহিলার আধার কার্ড বা স্বাস্থ্য সাথী কার্ড না থাকে সে ক্ষেত্রে কি করবে ?

যদি কোন মহিলার স্বাস্থ্যসাথী বা আধার কার্ড না থাকে তাহলে প্রথমে সে লক্ষী ভান্ডার প্রকল্পে অস্থায়ীভাবে আবেদনপত্র জমা দিতে পারবে |আবেদনপত্র জমা দেওয়ার পর তাকে দ্রুত আধার কার্ড বা স্বাস্থ্য সাথী কার্ড করে নিতে হবে |তারপর সে লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে থাকবে |



Monday, May 3, 2021

বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নামের লিস্ট অনলাইন থেকে চেক করুন



 Indira Gandhi National Old Age Pension Scheme (IGNOPS) Name List

ইন্দ্রা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম এর নামের লিস্ট 


আজকের আর্টিকেলে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা চেক করতে পারবেন আপনার গ্রামে কতজন বার্ধক্য ভাতার বা কতজন বিধবা ভাতার পেনশন পাচ্ছেন |আপনার গ্রামের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দিলেই সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যতজন ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিম পেয়ে থাকেন সবার নাম চলে আসবে |