আপনার আধার কার্ড কি সাসপেন্ড বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ? আপনি কি অনেক জায়গায় ঘুরেছেন আধার কার্ডকে পুনরায় এক্টিভেট করার জন্য ? কিন্তু ব্যর্থ হয়েছেন ! তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য । কারণ আধার কার্ড যদি সাসপেন্ড হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা খুব সহজেই সেই আধার কার্ডকে পুনরায় এক্টিভেট করতে পারবেন । প্রথমেই আমাদেরকে জানতে হবে আমাদের আধার কার্ড সাসপেন্ড কেন হল ?
এই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি আপনারা চাইলেই সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন । তাহলে পরিষ্কার হয়ে যাবেন আপনার আধার কার্ড আপনার ভুলের জন্যই সাসপেন্ড হয়েছে । একবার আপনি বুঝে গেলে অর্থাৎ আপনি যদি জেনে যান যে আপনার আধার কার্ড কেন সাসপেন্ড হয়েছে তাহলে সেই আধার কার্ডকে পুনরায় এক্টিভেট করা অনেকটাই সহজ হয়ে যাবে ।সাসপেন্ডেড
বা ডিএক্টিভেটেড আধার কার্ড কে
পুনরায় অ্যাক্টিভেট করতে হলে আপনাকে
ভিজিট করতে হবে আধার
কার্ডের State Office-এ । আপনি যদি একজন
পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে গিয়ে থাকেন
তাহলে আধার কার্ডের State
অফিস
রয়েছে কলকাতার ডালহৌসিতে । আজকের
এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে
জানানো হবে এবং শেখানো
হবে যে আপনারা কিভাবে
কলকাতার ডালহৌসিতে যাবেন এবং কিভাবে অনলাইন
থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন ।
প্রথমেই
বলি যদি আপনার আধার
কার্ড সাসপেন্ড হয়ে গিয়ে থাকে
তাহলে আধার কার্ডকে পুনরায়
এক্টিভেট করতে হলে আপনাকে
State Office-এ যেতেই হবে, যদি আপনি
ফেক ডকুমেন্ট দিয়ে আধার কার্ড কে
আপডেট বা নতুন এনরোলমেন্ট
করিয়ে থাকেন ।
আপনি
যদি আধার কার্ডের State
Office-এ যান তাহলে
দেখবেন প্রতিদিন অনেক মানুষ আধার
কার্ডের State Office-এর সামনে লম্বা লাইন করে দাঁড়িয়ে
থাকে । State
Office-এ যে সমস্ত মানুষ যান , প্রতিদিন ১০০ থেকে ১৫০
জন মানুষকে অফিসে ঢোকানো হয়। এর ফলে
আপনি যদি ভাবছেন যে
অনলাইনে এপয়েন্টমেন্ট বুক না করেই
সরাসরি আধার State Office-এ যাবেন তাহলে আপনার
কাছে কাজটি করা অনেকটাই কঠিন
হয়ে পড়বে । কারণ State Office-এ ঢোকার জন্য সকাল পাঁচটা
থেকে দীর্ঘ লাইন শুরু হয়
ওপেন হয় তাই আপনাকে
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে ।
এই অসুবিধার জন্য আধার কার্ডের
State Office-এ ভিজিট করতে হলে আগে
থেকেই অ্যাপোয়েন্টমেন্ট বুকিং
করতে হয় এই অ্যাপোয়েন্টমেন্ট
বুকিং এর সিস্টেম টা
অনেকটাই আলাদা এবং বেশিরভাগ মানুষই
জানেন না । আজকের এই
আর্টিকেলেই আপনাদেরকে দেখিয়ে দেয়া হবে কিভাবে আপনারা
আধার কার্ডের রিজনাল অফিসে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং
করবেন ।
স্টেপ বাই স্টেপ আধার State Office এর এপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি
প্রথমেই
ওপরে দেওয়া লিংকে ক্লিক করতে হবে তাহলেই
আপনার কাছে State Office-এ এপয়েন্টমেন্ট বুকিং করার পেজ খুলে
যাবে । এখান থেকে প্রথমে আপনি আপনার
রাজ্য সিলেক্ট করে নেবেন এবং কোন দিন অফিস ভিজিট করবেন সেই দিন সিলেক্ট করে সমস্ত ইনফরমেশন
ফিলাপ করে টোকেন বুক করতে হবে ।
আধার State Office অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং
করার লিংক
Online Appointment Book Click here

0 comments: